Our social:

Latest Post

Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

Monday, 23 May 2011

বাড়িয়ে নিন আপনার ব্রাউজারের গতি।

ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন না এমন লোক খুব কম।

অনেকের মত মজিলা ফায়ারফক্স আমার একটি পছন্দের ব্রাউজার। আমার এই পোস্টটি মুলত ব্রডব্যান্ড ও মজিলা ফায়ারফক্স ব্যবহারকারিদের উদ্দেশ্যে।
অনেকেই হয়ত জেনে থাকতে পারেন অথবা এই ধরনের পোস্ট আগেও হয়ে থাকতে পারে। তবুও এটি যারা জানেন না তাদের জন্য।
এই ট্রিক্স এর মাধ্যমে স্পীড কয়েকগুন বাড়ানো যায়।
মুলত ব্রাউজারের কনফিগারেশন এর পাইপলাইনিং পরিবর্তন করে আমরা স্পীড বাড়াতে পারি।
ব্রাউজার যে কোন ওয়েব পেজ এর রিকোয়েস্ট একবার বানায়।
কিন্তু যদি আমরা পাইপলাইনিং এনাবল করি তবে অনেকগুলো রিকোয়েস্ট বানিয়ে স্প্রীড বাড়িয়ে দেয়।
ধাপসমুহ নিম্নরূপঃ
১। প্রথমে address bar এ "about:config" লিখে enter চাপতে হবে।
২।scroll bar টেনে নিচের entries গুলো চেক করতে হবে।
network.http.pipelining,
network.http.proxy.pipelining,
network.http.pipeling.maxrequests.
৩।entries গুলো চেক করার পর network.http.pipelining,
network.http.proxy.pipelining,এর উপর ডাবল ক্লিক করে true type হিসেবে value সেট করতে হবে।
৪।এরপর network.http.pipeling.maxrequests এ ক্লিক করে value ৩০ করে দিতে হবে।
৫। সর্বশেষ যে কোন জায়গায় right button ক্লিক করে new>integer সিলেক্ট করে "nglayout.initialpaint.delay"
লিখতে হবে এবং তার value ০ সেট করে দিতে হবে।
এরপর পিসি রিস্টার্ট দিন ব্যস বেড়ে গেল আপনার ব্রাউজিং স্প্রীড

মুল সুত্র এখানেঃ

Saturday, 7 May 2011

গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ,টেলিটক) ইন্টারনেট ব্যাবহার


গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার করতে নিচের নিয়ম অনুসরন করুন।


নিয়ম :

গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software হতে
Tools > Options > Profile Management
Select করুন ।

By Default Profile Name : GP-INTERNET Select করা আছে।

এখন অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ,টেলিটক) ইন্টারনেট ব্যাবহার করতে নতুন Profile Create করতে ডান পাশের প্যানেল হতে New Select করুন ।

একটেলের জন্য
Profile Name : AKTEL-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে একটেল সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :
AKTEL-INTERNET Select করে Connect Click করুন । 
ওয়ারিরেদ জন্য
Profile Name : WARID-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে ওয়ারিদ সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :
WARID-INTERNET Select করে Connect Click করুন ।

বাংলালিংকের জন্য
Profile Name : Banglalink-WEB type করুন। APN Static Select করে blweb লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে বাংলালিংকের সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :Banglalink-WEB Select করে Connect Click করুন ।
টেলিটকের জন্য
Service Type - No Use No Pay
APN wap
IP 192.168.145.101
Port (optional) 9201

Service - Monthly/Daily Unlimited
APN gprsunl
IP 192.168.145.101
Port (optional) 9201 

Saturday, 9 April 2011

ইন্টারনেট ব্রাউজারের নাচ ....................

ইন্টারনেটে এটা ওটা ঘাটতে ঘাটতে এই আশ্চয জনক জিনিসটি পেয়ে গেলাম।দেখে খুব মজা লাগলো, নিচের লিন্কে ক্লিক করলে আপনি “BROWSER DANCE” নামের একটি নোটপ্যাড
ফাইল পাবেন এটিকে ডাউনলোড করে ওপেন করুন।এর মধ্যে আপনি যে জাভাস্ক্রিপ্টটি দেখতে পাবেন সেটিকে আপনার ইন্টারনেটের ব্রাউজারে কপি-পেস্ট করে এন্টার মেরে দেখুন আপনার ইন্টারনেটের ব্রাউজারটি অদ্ভুদ ভাবে নাচ দেখাবে।
ডাউনলোড লিঙ্ক http://s000.tinyupload.com/index.php?file_id=48476624184784019771&gk=cisco

ইন্টারনেটের মাধ্যমে ফোল্ডার এবং ডেক্সটপ শেয়ার করা.........

ইন্টারনেটের মাধ্যমে বড় বড় ফাইল শেয়ার করা বেশ ঝামেলার। কাউকে বড় কোন ফাইল পাঠাতে চাইলে বিভিন্ন ফ্রি হোষ্টিং সাইটে আগে আপলোড করতে হয় এবং ডাউলোডের লিংক দিতে হয়। কিন্তু আপনি জিব্রিজ দ্বারা সহজেই আপনার কম্পিউটারের ফোল্ডারকে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার দিতে পারবেন। ফলে আপনাকে কষ্ট করে বড় বড় ফাইল আপলোড করতে হবে না। প্রাপক অনেকটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মতো আপনার কম্পিউটারে থেকে ফোল্ডার বা ফাইল ডাউনলোড করে নিতে পারবে। এজন্য উভয়কে জিমেইল একাউন্ট এবং জিব্রিজ সফটওয়্যারটি থাকতে হবে। ২.০২ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যাটি www.gbridge.com থেকে ডাউনলোড করতে পারবেন।

এবার সফটওয়্যারটি ইনষ্টল করে জিমেইল আইডি দ্বারা জিব্রিজ লগইন করুন। কোন জিমেইল ব্যবহারকারীকে আমন্ত্রণ করতে চাইলে Invite Friend বাটনে ক্লিক করে জিমেইল ব্যবহাকারীদের আমন্ত্রণ জানাতে পারেন। এরপরে কোন জিমেইল ব্যবহাকারী অনলাইনে থাকলে তা বোঝা যাবে। কারো সাথে চ্যাটিং করতে চাইলে উক্ত আইডির উপরে মাউস দ্বারা ক্লিক করে Chat… এ ক্লিক করলে চ্যাটিং উইন্ডো থেকে স্বাভাবিকভাবে চ্যাটিং করতে পারবেন।
ফোল্ডার শেয়ার দেওয়া: আপনার কম্পিউটারের যেকোন ফোল্ডার আপনি নির্দিষ্ট কোন ইউজারকে বা সবাইকে শেয়ার দিতে পারেন। এজন্য Create SecureShare বাটনে ক্লিক করুন। এবার যে ফোল্ডার শেয়ার দিতে চান সেটি নির্বাচন করে Ok করুন। আপনি যদি নির্দিষ্ট কিছু ইউজারকে শেয়ার দিতে চান তাহলে উক্ত ইউজারগুলো নির্বাচন করুন। আর যদি সেভ থাকা সকল ইউজারদের শেয়ার দিতে চান তাহলে Allowed চেক করুন। আর যদি ভবিষ্যতে যুক্ত হবে এমন ইউজারসহ সকলকে শেয়ার দিতে চান তাহলে Allow all friends (include future new friends) নির্বাচন করুন। এরপরে Ok করুন এবং পরবর্তী ম্যাসেজেও Ok করুন। পূর্বে যদি কোন ইউজারকে নির্বাচিত করে থাকেন তাহলে তাদেরকে উক্ত ফোল্ডার দেখার আমন্ত্রণ জানানো হবে কিনা এমন ম্যাসেজ আসবে। যেখানে Yes Send Now করলে উক্ত ইউজারেররা নোটিফিকেশন পাবে, আর No করলে স্বাভাবিকভাবে শেয়ার সক্রিয় হবে এবং শেয়ার করা ফোল্ডারটি একটি ওয়েব লিংক হিসাবে ডিফল্ড ব্রাউজারে খুলবে। এখন যদি নির্দিষ্ট কাউকে শেয়ার করা ফোল্ডারের লিংকটি দিতে চান তাহলে উক্ত ইউজারের উপরে ক্লিক করে Chat… এ ক্লিক করলে চ্যাটিং উইন্ডো থেকে Send Share Link বাটনে ক্লিক করুন। এখানে উপরের মূল পেজ বা নিচের শেয়ার করা ফোল্ডারের উপরে ক্লিক করলে তা চ্যাটিং এর ম্যাসেজ হিসাবে লিংকটি পৌছে যাবে। আপনার লিংকটি পেয়ে উক্ত ইউজার ইচ্ছামত শেয়ার করা ফোল্ডারের তথ্য দেখতে বা ডাউনলোড করতে পারবে।
ডেক্সটপ শেয়ার দেওয়া: আপনি যদি আপনার ডেক্সটপ কোন জিব্রিজ ব্যবহারকারীতে শেয়ার পেতে চান তাহলে যার ডেক্সটপ দেখতে চান তার আইডির চ্যাটিংএ ম্যাসেজ পাঠান। এবার উক্ত ব্যবহারকারী চ্যাটিং উইন্ডো থেকে Send Desktop Share Invitation এ ক্লিক করলে আপনি আমন্ত্রণ পাবেন যা একসেপ্ট করলে আপনি উক্ত ব্যবহারকারীর ডেক্সপট দেখতে পাবেন। যা আপনি নিয়ন্ত্রণ করতে পাববেন।
এছাড়াও Options থেকে নেটওয়ার্ক ব্যান্ডউইথ নির্ধারণ করে দেয়া যাবে। জিব্রিজ থেকে সাইট আউট করতে LogOff মেনু থেকে Switch User or Change Login Setting এ ক্লিক করলে লগআউট হবে।

ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার............

ইমেইল ক্লাইন্টের নাম আমরা সবাই শুনেছি অনেকেই আউটলুক, ইউডোরা, থান্ডারবার্ডের মত ইমেইল ক্লাইন্ট ব্যবহার করে থাকেন। মেইল ক্লাইন্টের মাধ্যমে পপ সুবিধা থাকা মেইলগুলো ওয়েব মেইল থেকে ডাউনলোড হয়ে মেইল ক্লাইন্টে চলে আসে ফলে ইন্টারনেট ছাড়াই ইমেইল পড়া এবং লিখে সেভ করে রাখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে মেইল ক্লাইন্টে
ওয়েবমেইলগুলো ডাউনলোড হয় ফলে ওয়েবমেইলে তা আর থাকে না, অন্য কোথাও থেকে আর পড়াও যায় না। যদিও জিমেইল পপ সুবিধা সাথে অনলাইনে মেইলের কপি রাখার ব্যবস্থা আছে। ফলে জিমেইল ব্যবহাকারীরা পপ সক্রিয় করে অন্য মেইল ক্লাইন্ট ব্যবহার করলে যে সুবিধা পেয়ে থাকে তাই পাওয়া যাবে জিমেইল অফলাইন দ্বারা। মূলত এটা জিমেইলকে অনলাইনের সাথে অফলাইনের যোগসূত্র তৈরী করে দিয়েছে। অফলাইনে জিমেইল ব্যবহার করতে হলে গুগল গিয়ার ইনস্টল করতে হবে। এজন্য http://gears.google.com থেকে গুগল গিয়ার ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার জিমেইল খুলে সেটিংস থেকে Labs ট্যাবে যান এবং Offline এর Enable অপশন বাটন নির্বাচন করে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। সেভ হবার পরে জিমেইল পুনরাই সক্রিয়ভাবে লোড হবার পরে উপরের ডানে Offline0.2 এ ক্লিক করুন তাহলে Install offline access for Gmail ডায়ালগ বক্স আসবে এখানে Next করুন (যদি Gears Security Warning ডায়ালগ বক্স আসে তাহলে I trust this site চেক করে Allow বাটনে ক্লিক করুন।) এবং কোথায় কোথায় শটকাট নিবেন তা নির্বাচন করে Ok করুন, তাহলে ডাউনলোড (Finishing offline installation এবং পরে Synchronizing…) শুরু হবে। এটি মূলত ইউজারের Local Settings\Application Data এর মধ্যে সেভ হয়। সবশেষে Go into Flaky Connection Mode এ ক্লিক করুন। এরপরে ইন্টারনেট সংযোগ না থাকলেও তৈরী হওয়া শটকাটে ক্লিক করে অথবা https://mail.google.com/mail সাইটে গিয়ে মেইল পড়তে, লিখে সেভ করতে পারবেন। একই কম্পিউটারে, একই ব্রাউজারে, এভাবে একাধিক ইউজারের তথ্যও অফলাইন করে রাখা যাবে। এমনকি একই একাউন্ট একাধিক কম্পিউটারে অফলাইন করে রাখা যাবে। আর পোর্টেবল ফায়ারফক্সে ব্যবহার করলেতো কথাই নেই, ইচ্ছেমত বহন করা যাবে (সিডিতে রাইট করেও রাখা যাবে) আর অপারেটিং সিস্টেম পরিবর্তন বা নতুন করে ইনস্টল করলেও সমস্যা নেই। জিমইেল অফলাইন আপতত উইন্ডোজ (এক্সপি+), ম্যাক এবং লিনাক্সে ইন্টারনেট এক্সপ্লোরার৬+, ফায়ারফক্স ১.৫+, সাফারিতে সর্মথন করবে। এছাড়াও সকল ধরনের তথ্যই জিমেইলের অফিসিয়াল ব্লগ http://gmailblog.blogspot.com থেকে পাওয়া যাবে।