Our social:

Latest Post

Showing posts with label ফ্রি কল. Show all posts
Showing posts with label ফ্রি কল. Show all posts

Saturday, 9 April 2011

দিনে ১টি ফ্রি এসএমএস..................

ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। কিছুদিন পরে এগুলো থেকে আর ঠিকমত এসএমএস করা যায় না। এসব সাইটগুলোর মধ্যে টক এসএমএস অন্যতম। এখান থেকে দিনে একটি ফ্রি এসএমএস করা যায়। বাংলাদেশের গ্রামীণফোন, ওয়ারিদ, বাংলালিংক এবং একটেল সমর্থন করে।

প্রথমে www.talksms.com গিয়ে মোবাইল নম্বর (দেশের কোড +৮৮ সহ) দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে, তাহলে মোবাইলে একটি এ্যকটিভিশন কোড আসবে যা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপরে লগইন করে Send SMS ট্যাবে গিয়ে ১৬০ অক্ষরের এসএমএস পাঠাতে পারেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে আপনার রেজিষ্ট্রেশন করা মোবাইল নম্বর দেখাবে। আর এসএমএস এর নিচে ওয়েবসাইটের ঠিকানাও থাকবে।
এই সাইটে SMS Log এ প্রেরিত এসএমএস সংরক্ষিত থাকে তাছাড়া Contacts এ মোবাইল নম্বর সংরক্ষন করে রাখা যায়।

আবারো ফ্রি কল এবং এসএমএ...............

ইন্টারনেট থেকে বিনামূল্যে কল এবং এসএমএস করার অনেক ওয়েব সাইট আছে। এমনই এক ওয়েব সাইট হচ্ছে www.dcalling.com। এখান থেকে বিনামূল্যে এসএমএস এবং কল করা যায়। এজন্য register for free থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। তাহলে আপনার মেইলে একটি একটিভিশন লিংক আসবে। এবার উক্ত লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করুন এবং লগইন করুন।
ভাষাগত সমস্যা হলে উপরের ড্রপডাউন থেকে ইংরেজী ভাষা নির্বাচন করে নিন।
এবার মোবাইল নম্বর ভেরিফিকেশন করার জন্য SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন। এবার আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে Verification এ ক্লিক করুন। এবার CALLER ID অংশে আপনার মোবাইল নম্বর (দেশের কোড ছাড়া) লিখে ADD NEW CALLERID এ ক্লিক করুন। এরপরে VERIFY NOW বাটনে ক্লিক করে CALL ME NOW বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কল আসবে। এরপরে আপনি প্রদর্শিত ভেরিফিকেশন কোড টাইপ করে ভেরিফিকেশন সমম্পন্ন করুন।
এবার এসএমএস করার জন্য SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন এবং SMS option: এ Free SMS নির্বাচন করে এসএমএস করুন। এভাবে আপনি প্রতিদিন ৫ টি এসএমএস করতে পারবেন।
কল করার জন্য TELEPHONE মেনু থেকে WEB-CALLBACK এ ক্লিক করে ৮ মিনিট কল করুন বিশ্বের যেকোন প্রান্তে।
এভাবে আপনি একাধিক একাউন্ট খুলে কল করতে পারবেন।