Our social:

Latest Post

Showing posts with label সফটওয়্যার. Show all posts
Showing posts with label সফটওয়্যার. Show all posts

Saturday, 16 July 2011

ইমেইল কে করুন আরও আকর্ষণীয়

IncrediMail , ইমেইলকে আকর্ষণীয় করার দারুন একটি সফটওয়্যার। বিভিন্ন সামাজিক সাইট এর কারনে প্রিয়জন ও বন্ধুদের কাছে ইমেইল করা একদম হয়না বললেই চলে। কিন্তু  IncrediMail থাকলে, প্রতিদিন আপনি কাউকে না কাউকে ইমেইল পাঠাবেন এটা নিশ্চিত।

IncrediMail আপনাকে দিচ্ছে:

১) ১০০টি দারুণ ইমেইল ব্যাকগ্রাউন্ড যোগ সুবিধা
২) অ্যানিমেটেড ইমসন যোগ করার সুবিধা
৩) 3D ইফেক্ট দেওয়ার সুবিধা
৪) শুরুতে নিজের ছবি যোগ করা
৫) সিগনেচার যোগ করা
৬) ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট (like Yahoo and Gmail) এক জায়গা থেকে পরিচালনা করার সুবিধা
এছাড়াও দারুণ দারুণ সব ফিচার।
IncrediMail এর আরও একটা মজার জিনিস হচ্ছে নোটিফিকেশান।
যখন আপনার মেইলে কোন মেসেজ আসবে তখন অ্যানিমেশনের মাধ্যমে তা জানিয়ে দিবে।
সফটওয়্যারটির ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Saturday, 9 April 2011

অনান্য ফরম্যাটের ভিডিওকে MKV ফরম্যাটে রূপান্তর করা........

ম্যাটরোসকা মাল্টিমিডিয়া কন্টেইনার হচ্ছে উম্মুক্ত স্ট্যান্ডার ফ্রি কন্টেইনার ফরম্যাট যার ভিডিও ফরম্যাট হচ্ছে এমকেভি (MKV)| এছাড়াও অডিও ফরম্যাট হচ্ছে এমকেএ (MKA) এবং সাবটাইটেল হচ্ছে এমকেএস (MKS)| এই ভিডিও ফরম্যাটে সাবটাইটেলসহ ভিডিওকে অধিকতর কমেপ্রস করে রাখা যায়। কিন্তু তুলনামূলকভাবে অনান্য ভিডিও ফরম্যাট থেকে ভিডিও এর মান ভাল থাকে। অনান্য ভিডিওকে এমকেভি ভিডিও ফরম্যাটে রূপান্তর করার দারুন এক সফটওয়্যার হচ্ছে
ভিডিওটুএমকেভি। মাত্র ৪.০৫ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন www.zinious.com থেকে। সফটওয়্যারটিতে ড্রাগ-ড্রপ করে এনে এ্যাপলিকেশন মেনু থেকে আউটপুট ফোল্ডার নির্ধারণ করে স্টার্ট প্রসেস কিউ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে নতুন ফরম্যাটে ভিডিও তৈরী হবে। ম্যাটরোসকা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন www.matroska.org বা থেকে http://en.wikipedia.org/wiki/MKV।

প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com

মেয়াদ উত্তীর্ণ ট্রায়াল সফটওয়্যার চালু করা.........

বিনামূল্যের সফটওয়্যার আমরা প্রায় সবসময় ব্যবহার করে থাকি। এর মধ্যে ট্রায়াল সংস্করণের সফটওয়্যার অন্যতম। কিন্তু ট্রায়াল সফটওয়্যার নির্দিষ্ট দিনের পরে আর চলে না আবার নতুন করে ইনষ্টল করলেও বেশীরভাগ কাজে আসে না। কিন্তু আপনি চাইলে রানঅ্যাজডেট সফটওয়্যার দ্বারা অনায়াসে পূর্বের যেকোন তারিখে যেকোন সফটওয়্যার চালু করতে পারেন। ১৯ কিলোবাইটের বহনযোগ্য ফ্রি এই
সফটওয়্যারটি www.nirsoft.net থেকে ডাউনলোড আনজিপ করুন। এবার সফটওয়্যারটি চালু করে Browse… বাটনে ক্লিক করে যে মেয়াদ উত্তীর্ণ ট্রায়াল সফটওয়্যারটি খুলুন। এবার পূর্বের যে তারিখে সফটওয়্যারটি চালু করতে চান Date / Time: এ নির্বাচন করুন। এবার Run বাটনে ক্লিক করলে ট্রায়াল সংস্করণের সফটওয়্যারটি উক্ত তারিখ হিসাবে চালু হবে। তবে সফটওয়্যাটি ইনষ্টল করার পূর্বের তারিখ নির্বাচন করে চালু করলে সফটওয়্যাটি চালু নাও হতে পারে। এভাবে আপনি মেয়াদ উত্তীর্ণ ট্রায়াল সফটওয়্যার চালু করতে পারেন।

প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com