Our social:

Latest Post

Showing posts with label মজিলা. Show all posts
Showing posts with label মজিলা. Show all posts

Monday, 23 May 2011

বাড়িয়ে নিন আপনার ব্রাউজারের গতি।

ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন না এমন লোক খুব কম।

অনেকের মত মজিলা ফায়ারফক্স আমার একটি পছন্দের ব্রাউজার। আমার এই পোস্টটি মুলত ব্রডব্যান্ড ও মজিলা ফায়ারফক্স ব্যবহারকারিদের উদ্দেশ্যে।
অনেকেই হয়ত জেনে থাকতে পারেন অথবা এই ধরনের পোস্ট আগেও হয়ে থাকতে পারে। তবুও এটি যারা জানেন না তাদের জন্য।
এই ট্রিক্স এর মাধ্যমে স্পীড কয়েকগুন বাড়ানো যায়।
মুলত ব্রাউজারের কনফিগারেশন এর পাইপলাইনিং পরিবর্তন করে আমরা স্পীড বাড়াতে পারি।
ব্রাউজার যে কোন ওয়েব পেজ এর রিকোয়েস্ট একবার বানায়।
কিন্তু যদি আমরা পাইপলাইনিং এনাবল করি তবে অনেকগুলো রিকোয়েস্ট বানিয়ে স্প্রীড বাড়িয়ে দেয়।
ধাপসমুহ নিম্নরূপঃ
১। প্রথমে address bar এ "about:config" লিখে enter চাপতে হবে।
২।scroll bar টেনে নিচের entries গুলো চেক করতে হবে।
network.http.pipelining,
network.http.proxy.pipelining,
network.http.pipeling.maxrequests.
৩।entries গুলো চেক করার পর network.http.pipelining,
network.http.proxy.pipelining,এর উপর ডাবল ক্লিক করে true type হিসেবে value সেট করতে হবে।
৪।এরপর network.http.pipeling.maxrequests এ ক্লিক করে value ৩০ করে দিতে হবে।
৫। সর্বশেষ যে কোন জায়গায় right button ক্লিক করে new>integer সিলেক্ট করে "nglayout.initialpaint.delay"
লিখতে হবে এবং তার value ০ সেট করে দিতে হবে।
এরপর পিসি রিস্টার্ট দিন ব্যস বেড়ে গেল আপনার ব্রাউজিং স্প্রীড

মুল সুত্র এখানেঃ

Monday, 11 April 2011

গুগলের ইমেজ সার্চ করুন বেসিক ভার্সনে…………


গুগল তাদের ইমেজ সার্চ অপশন পরিবর্তন করেছে।এতে করে ইমেজ আসতে অনেক সময় লাগে।এই সমস্যা দূর করার জন্য মজিলা ইউজারদের নিচের ধাপ অনুসরন করতে হবেঃ
১।আড্রেস বাড়ে লিখতে হবে  about:config
২। general.useragent.extra.firefox firefox        Firefox/3.6.8    লেখাটি খুজে বের করতে হবে।
৩।লেখাটির উপর রাইট ক্লিক করে Modify করতে হবে।
৪।একটা বক্স আসবে,বক্সের লেখা ক্লিয়ার করে OK করতে হবে।
 তাহলেই আপনার গুগল সার্চ ইঞ্জিন স্থায়ী ভাবে বেসিক ভার্সন হয়ে যাবে।
পুনরায় standard version এ ফিরে যাওয়ার জন্য general.useragent.extra.firefox firefox লেখার উপর রাইট ক্লিক করে Reset দিন।

Friday, 8 April 2011

ফায়ারফক্সে নির্দিষ্ট ছবি বড় করে দেখা.............

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে কোন পাতার লেখা (ছবিসহ) বড় করে দেখতে Ctrl চেপে + বা ছোট করে দেখতে Ctrl এবং – চাপতে হয় আর মূল সাইজে আনতে Ctrl এবং ০ চাপতে হয়। কিন্তু শুধু ছবিটি বড় করে দেখার কোন ব্যবস্থা নেই। তবে একটি এ্যাড-অন্স দ্বারা নির্দিষ্ট যেকোন ছবি ছোট বা বড় করে বা রৌটেট করেও দেখা যাবে।

এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/image-zoom/ থেকে ইনস্টল করা যাবে। এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে ছবিটি ছোট বা বড় করতে চান তার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Zoom Image এ ক্লিক করে নির্দিষ্ট পারসেন্টের উপরে ক্লিক করুন। আর রৌটেট করতে চাইলে ছবিটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Rotate Image থেকে রৌটেট করতে পারেন। এই এ্যাড-অন্সটি মেইল ক্লাইন্ট মজিলা থান্ডারবার্ডেও ব্যবহার করা যাবে।

মজিলার জন্য বাংলা বানান পরীক্ষক

ইন্টারনেটে বাংলা (ইউনিকোড) ওয়েবসাইটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। জনপ্রিয় হচ্ছে আমাদের মাতৃভাষার ব্যবহার আর সাথে সাথে বাড়ছে বাংলাতে ইমেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং, মন্তব্য ইত্যাদি করা। কিন্তু বাংলা বানান পরীক্ষক (স্পেল চেকার) না থাকায় মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে সমপ্রতি বাংলা স্পেল চেকিং ডিকশনারী এ্যাড-অন্স পরীক্ষামূলকভাবে অবমুক্ত হয়েছে। ফলে মজিলা ফায়ারফক্সে বাংলা লিখতে ভুল করলে সেটি যেমন বোঝা যাবে তেমনই তা সংশোধন করা যাবে। মাত্র ৩৫৫ কিলোবাইটের এই এ্যড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন।
এটি ফায়ারফক্সের প্রায় সকল সংস্করণের পাশাপাশি মজিলা থান্ডারবার্ড এবং সিমানকিতেও ইনস্টল করা যাবে।
সাধারণত ইংরেজী ভাষাকে স্পেল চেকার হিসাবে ডিফল্ট করা থাকে। বাংলা ভাষাকে ডিফল্ট করতে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে Bangla / Bangladesh নির্বাচন করুন। এবার যেকোন ইনপুট বক্সে বাংলা লিখে দেখুন ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন এসেছে। বানানটি সংশোধন করতে শব্দটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে উপরে কিছু বানানের সাজেশন দেবে পছন্দেরটিতে ক্লিক করলেই হবে।
আর যদি ইংরেজী ভাষাকে আবার স্পেল চেকার হিসাবে ডিফল্ট করতে চান তাহলে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে English / United States নির্বাচন করুন।
এই এ্যাড-অন্সটি এখনো পরীক্ষামূলক হিসাবে রয়েছে। রিডিভ প্রক্রিয়ার পরে মজিলা কর্তৃপক্ষ এ্যাড-অন্সটিকে পাবলিক করবে। তাই ব্যবহারকারীগণকে রিভিউ প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। এ্যাড-অন্সটি তৈরী করেছেন www.ankur.org.bd।
প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com