Our social:

Latest Post

Showing posts with label পিডিএফ. Show all posts
Showing posts with label পিডিএফ. Show all posts

Saturday, 9 April 2011

৭-পিডিএফ দ্বারা ওয়েবপেজকে পিডিএফ করা...................

ওয়েবপেজকে পিডিএফ বানানোর বিভিন্ন সফটওয়্যার এবং ব্রাউজারের জন্য প্লাগইন আছে। তবে এগুলোর মধ্যে ৭পিডিএফ বেশ ভালো। এতে নির্দিষ্ট পেপার সাইজে পিডিএফ বানানো যায়। বাংলা ইউনিকোডও ভালোভাবে সমর্থন করে।
১.৫ মেগাবাইটের মত ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.7-pdf.de/download থেকে ডাউনলোড করা যাবে। ওয়েব পেজকে পিডিএফ করতে সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন। এবার জেনারেল সেটিংস থেকে পেপার সাইজ এবং অনান্য ট্যাব থেকে প্রয়োজনীও সেটিং পরিবর্তন করে উপরের বক্সে ওয়েবপেজের ঠিকানা লিখে Convert to PDF! বাটনে ক্লিক করলে উক্ত পেজটি পিডিএফ হবে এবং সেভ ডায়ালগ বক্স আসবে। এবার সেভ করলেই হলো।

পিডিএফ ফাইলে জলছাপ দেয়া.............

অনেক সময় পিডিএফ ফাইলের কপিরাইটের জন্য বা অন্য কোন কারণে ফাইলের প্রতিটি পৃষ্ঠাতে ওয়াটারমার্ক বা জলছাপ দেবার প্রয়োজন হয়। পিডিএফ ওয়াটারমার্ক ক্রিয়েটর সফটওয়্যার দ্বারা সহজেই ডকুমেন্টের সমস্ত পৃষ্ঠাতে জলছাপ দেয়া যায়। মাত্র ৩২৬ কিলোবাইটের ফিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যারটি www.coolpdf.com/pdfwatermark.html থেকে

ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Open বাটনে ক্লিক করে পিডিএফ ফাইলটি খুলুন। Text to stamp as watermark অংশে জলছাপ হিসাবে কি দিতে চান তা লিখুন। Angle, Font, Render Mode, Stroke Color, Horizontal Position, Vertical Position ইত্যাদি ঠিক করে Stamp Watermark & Save PDF বাটনে ক্লিক করে সেভ করুন। এবার দেখুন প্রতি পৃষ্ঠাতে জলছাপ হয়েছে।

পিডিএফ ইট দ্বারা ওয়েবপেজকে পিডিএফ বানানো

বিভিন্ন কারনে ওয়েবপেজকে পিডিএফ বা ইমেজ (ছবি) হিসাবে সেভ করার প্রয়োজন হয়। এমন অনেক সফটওয়্যার আছে যার দ্বারা ওয়েবপেজকে পিডিএফ বানানো যায়। তবে এর মধ্যে মজিলা ফায়ারফক্সের পিডিএফইট এ্যাড-অন্স দ্বারা সহজেই যেকোন ওয়েবপেজের সম্পূর্ণ বা দৃশ্যমান অংশকে পিডিএফ বা ইমেজ (JPEG or PNG) ফাইলে সেভ করা যায়।
এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/7528 থেকে মাত্র ১৯ কিলোবাইটে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার যে ওয়েবপেজটি পিডিএফ করতে চান সেই ট্যাবে এসে থেকে Tools মেনু থেকে Pdf It!>Save As PDF এ ক্লিক করে থেকে সম্পূর্ণ বা দৃশ্যমান অংশকে পিডিএফ করবেন তা নিবার্চন করে সেভ করলেই হবে। একইভাবে ইমেজ হিসাবে সেভ করা যাবে। শটকাটের মাধ্যমেও সেভ করা যাবে। আর কোন সেটিং পরিবর্তন করতে চাইলে Tools>Pdf It!>Options গিয়ে করতে পারেন।
 প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com